ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপি নেতা রিজভীসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৪০ বার পঠিত

জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সম্প্রতি এ অভিযোগপত্র দাখিল করেন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার পরিদর্শক মো. কামরুল হাসান তালুকদার। রুহুল কবির রিজভীর আইনজীবী হান্নান ভূঁইয়া আজ শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হান্নান ভূঁইয়া জানান, অভিযোগপত্রের অন্য আসামিরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি মো. হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক অধ্যাপক খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, স্বনির্ভরবিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মীর সরাফাত আলী সফু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, সহসভাপতি মীর আশরাফ আলী আজম, ছাত্রদলের ইছহাক আলী সরকার, এস এস মো. মিজানুর রহমান, মো. আনিছুর রহমান সীমান্ত, মামুনুর রশিদ মামুন, আসাদুজ্জামান আসাদ ও মেহরাব আলম মিঠু।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ৮ মার্চ প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির নেতাকর্মীরা অনশন করেন। এ সময় তাঁরা বেআইনিভাবে সমাবেশ ঘটিয়ে ইট-পাটকেল ছোড়েন এবং সরকারবিরোধী স্লোগান দেন। তাঁদের কর্মকাণ্ডে জনসাধারণ ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা এবং জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। এরপর তাঁরা সরকারি কাজে বাধা দেন।

আরও বলা হয়, এমনকি তাঁরা পুলিশ সদস্যের ওপর আক্রমণ ও মারপিট করেন। এতে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আতিকুল ইসলামের টি-শার্ট ছিঁড়ে যায় এবং কনস্টেবল শহিদুল ইসলামের আইডি কার্ড হারিয়ে যায়। এ ঘটনায় মতিঝিল জোনাল টিমের পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102