ads
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপি ভোটের কোকিল : সেতুমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৯ বার পঠিত

বিএনপি দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরির মাধ্যমে ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার সকালে নোয়াখালীর কবিরহাট উপজেলার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর এবং অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

সরকারের নিরবতাকে দুর্বলতা না ভাবতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণের স্বস্তি নষ্টের অপপ্রয়াস চালাবেন না, নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলে আর কোনো সাংবিধানিক পথ নেই। সরকারের নীরবতাকে দুর্বলতা ভাববেন না।

শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন ও অর্জনের সাফল্য নেতাকর্মীদের প্রচার করার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। সকলকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি ষড়যন্ত্রকারীদের অপপ্রচারের জবাব দিতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গড়া ডিজিটাল বাংলাদেশের সুযোগ গ্রহণ করে দেশ বিদেশে বসে বিএনপি ও তার দোসররা কল্পিত কাহিনী প্রচার করছে।

সরকারের বিরুদ্ধে বলতে গিয়ে তারা দেশের ইমেজও নষ্ট করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা এদেশের স্বাধীনতা মনেপ্রাণে এখনো মেনে নিতে পারেনি, তাই বিজয়ের মাসেও তারা অপপ্রচার ও ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা ইতিহাসের মীমাংসিত ইস্যু বঙ্গবন্ধুর ভাস্কর্যেরও অবমাননা করেছে।

বিএনপি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা বিজয়ের মাসে বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে, স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এসকল অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

বিএনপিকে ভোটের কোকিল অবহিত করে ওবায়দুল কাদের বলেন, তারা রাজনীতি করে নিজেদের জন্য, জনগণের জন্য নয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় কবিরহাট উপজেলায় প্রায় ৫৫টি প্রকল্পের কাজ শেষ হয়েছে, যার উদ্বোধন আজ করা হচ্ছে। কবিরহাট কলেজের একসঙ্গে ৭টি নতুন ভবন নির্মাণ করা হয়েছে যা অনেক বড় ঘটনা।

ওবায়দুল কাদের বলেন, নিজ এলাকার জনগণের ভাগ্য উন্নয়ন না করে নিজের ভাগ্য উন্নয়ন করতে চাই না। আওয়ামী লীগ জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করে।

এ সময় কবিরহাট প্রান্তে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, পৌরসভার মেয়র জহিরুল ইসলাম রায়হান প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102