ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপি সাপ খেলায় হেরে গেছে: শামীম ওসমান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৬২ বার পঠিত

বিএনপি সাপ খেলায় হেরে গেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। থানা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

শামীম ওসমান বলেন, ‘আমরাওতো একসময় ক্ষমতায় ছিলাম। বিএনপি যখন ১৯৯১ সালে ক্ষমতায় ছিল তখন আমাদের ওপর কী নির্মম অত্যাচার না করেছিল! আমাদের লোকজনদের কিভাবে হত্যা করা হলো। আমরা কত লাশ কাঁধে নিলাম তা সবাই জানে।’

তিনি আরও বলেন, ৭-৮ বছর আগে পদ্মা সেতু নিয়ে খেলা হয়েছিল। পদ্মা সেতুতে দুর্নীতি করা হয়েছে এমন কথা বলে বঙ্গবন্ধুর পরিবারকে চিহ্নিত করা হয়েছিল। বলা হয়েছিল এ দুর্নীতির সঙ্গে সরাসরি বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা জড়িত। সেদিন জাতির পিতার কন্যা শেখ হাসিনা চ্যালেঞ্জ করে বলেছিলেন, তার দলের লোক দুর্নীতি করে না। আর সেটা আদালতে প্রমাণ হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, থানা যুবলীগের আহ্বায়ক ও নাসিক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ১ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর হাজী ওমর ফারুক প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102