ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপি ২০১৫ সালের মতো সহিংসতার পুনরাবৃত্তি ঘটিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৪২ বার পঠিত
স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ঢাকায় মহাসমাবেশের নামে বিএনপি ২০১৫ সালের মতো সহিংস পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটিয়েছে।

তারা পরিকল্পনা অনুযায়ী এসব ঘটিয়েছে উল্লেখ করেছে বলে তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী রোববার (২৯ অক্টোবর) জাতীয় সংসদে শনিবারের ঘটনার বিষয়ে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি সমাবেশের অনুমতি নেওয়ার আগে বলেছিল, তারা নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল এলাকার মধ্যেই থাকবে। কিন্তু আমরা দেখলাম তাদের নেতাকর্মীরা নাইটিঙ্গেল মোড় ছেড়ে ইচ্ছা করেই কাকরাইলে বিচারপতির বাসভবন ও জাজেস কমপ্লেক্সের সামনে অবস্থান নেন।

তিনি আরও বলেন, আমাদের যুবলীগ ও যুব মহিলা লীগের মেয়েরা যখন প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে আসছিলেন, তখনই আক্রমণ করেন তাদের ওপর। তারা সেসময় সেখানে গাড়ি ভেঙেছেন, গাড়িতে আগুন দিয়েছেন। সে সময় পুলিশ সদস্যরা তাদের রক্ষা করে। তারা প্রধান বিচারপতির বাসায় জোরপূর্বক ঢুকে পড়েন। তারা বলেছিলেন, সমাবেশ করে চলে যাবেন। সেটি না করে তারা ধ্বংসযজ্ঞ চালালেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা দেখলাম ছাত্রদলের একজন নেতা পুলিশের সদস্যকে পেটাচ্ছেন। তাকে নির্মমভাবে পেটানো হয়, পিটিয়ে মারা হয়। তাকে পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছিল। এমনকি সংবাদকর্মীদের ওপরও তারা চড়াও হন। সেখানে তারাও সেবা নিতে গিয়েছিলেন। এমন সময় তারা সেখানেও ঢুকে বড় দুটি হামলা করলেন। পুলিশের যারা সেবাদান করছিলেন, তাদেরও মারধর করেছেন এবং গাড়ি ভাঙচুর করে আগুন দিয়েছেন।

তিনি বলেন, ইসরায়েল গাজায় হাসপাতালে হামলা করছে, সারা বিশ্ব নিন্দা জানাচ্ছে। বিএনপির নেতাকর্মীরাও ঠিক তেমন ঘটনাই ঘটালেন। আমার ধারণা, তারা পরিকল্পনা অনুযায়ী এসব ঘটিয়েছেন। তারা পুলিশ সদস্যের ওপর হামলা চালিয়েছে। পুলিশ সদস্যের মৃত্যু নিশ্চিত করার জন্য চাপাতি দিয়ে কোপানো হয়েছে। এটি কোনো মানুষ সহ্য করবে না। আমাদের ১১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, তারা পুলিশ মারল, প্রধান বিচারপতির বাড়িতে হামলা করল, সাংবাদিকদের মারল, যুব মহিলা লীগের নেত্রীদের মারল, আবার তারাই হরতাল ডাকল। শুধু হরতাল ডেকেই ক্ষান্ত হয়নি, ডেমরায় একটি বাসে আগুন দিয়ে বাসের হেলপারকে পুড়িয়ে মেরেছে। তারা ২০১৫ সালের মতো ঘটনার পুনরাবৃত্তি করছে।

তিনি বলেন, তারা (বিএনপি) এ পর্যন্ত ২৬টি গাড়ি পুরোপুরি পুড়িয়েছে এবং অনেক গাড়িতে ভাঙচুর চালিয়েছে। পুলিশ ধৈর্য নিয়ে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলা করছে। পুলিশ হাসপাতালের সবগুলো অ্যাম্বুলেন্স পুড়িয়েছে। পুলিশের একজন এডিশনাল এসপির মুখে তারা ককটেল ছুড়ে মেরেছিল, হেলমেট পরা ছিলেন বলে তিনি রক্ষা পেয়েছেন। ২০১৫ সালের মতো পরিস্থিতি করার জন্য তারা এই ধরনের ঘটনা একের পর এক ঘটিয়ে যাচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102