ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএসএফের গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৪৩ বার পঠিত

চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে ওমেদুল ইসলাম নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে বিএসএফ নিহতের লাশ নিয়ে চলে গেছেন বলে বিজিবি জানিয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) ভোরে ঠাকুরপুর সীমান্তের ৮৯নং মেইন পিলার থেকে ভারতের সাড়ে তিনশো গজের ভিতরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গরু ব্যবসায়ী ওমেদুল ইসলাম (২২) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি বলেন, শনিবার (১৭ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্তের ৮৯ পিলারের পাশ দিয়ে ঠাকুরপুর গ্রামের ৫ থেকে ৬ জন গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে যায়। গরু নিয়ে তারা বাংলাদেশে ফেরার পথে ভারতের ৫৪ মালুয়াপাড়া ক্যাম্পের বিএসএফের একটি টহল দল তাদের ধাওয়া করেন। এ সময় বিএসএফের টহল দল তাদের লক্ষ করে গুলি বর্ষণ করলে ওমেদুল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ওমেদুলের অন্য সহযোগীরা ভারত থেকে পালিয়ে বাংলাদেশ অভ্যন্তরে চলে আসে। নিহতের লাশ বিএসএফ সদস্যরা ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়। তিনি আরও জানান, বাংলাদেশীর লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102