ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন।

শনিবার (১৬ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম লাল মোহাম্মদ। তিনি উপজেলার আমজানখোর ইউনিয়নের মোমিনটলা গ্রামের ঝুকু মোহাম্মদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই ৩৮২ পিলার সীমান্তরেখা এলাকায় ৭-৮ জন গরু চোরাকারবারি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এসময় বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে লাল মোহাম্মদ গুলিবিদ্ধ হন।

পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল শহীদুল ইসলাম বলেন, ‘এ ঘটনার পরিপ্রেক্ষিতে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক আহ্বান করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102