ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিকাশের টাকা ছিনতাই, পুলিশের হাতে আটক দুইজন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ২৭ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিকাশের টাকা বিতরণ কর্মকর্তাকে (ডিএসও) হাতুড়ি দিয়ে পিটিয়ে প্রায় ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ছিনতাই হওয়া টাকার মধ্যে তিন লাখ টাকাও উদ্ধার হয়েছে। রোববার (২৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামাল পাশা।

গ্রেফতার হওয়া দুইজন হলেন-আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের বুড়াইচ গ্রামের হানিফ শেখের ছেলে শামীম শেখ (৩৪) ও সদর ইউনিয়নের হিদাডাঙ্গা গ্রামের সরোয়ার মুন্সির ছেলে দিদার মুন্সি (৩২)।

অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, বিকাশের ডিএসও কামরুজ্জামান মিন্টু মোটরসাইকেলযোগে গত ১০ জানুয়ারি এজেন্টদের সঙ্গে টাকা লেনদেনের জন্য আলফাডাঙ্গা যান। পথে মধ্যে নওয়াপাড়া হাওড়ের ব্রিজের অদূরে চারজন দুর্বৃত্ত তাকে ধাক্কা দিয়ে ফেলে প্রথমে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। এরপর চাকুর ভয় দেখিয়ে তার ব্যাগে রাখা ৯ লাখ ৯১ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় তাদের পরনের তিনটি জ্যাকেট, একটি হাফ হাতা সোয়েটার, দুইটি শীতের টুপি ও মিন্টুর মোটরসাইকেলের কাগজপত্র পানিপাড়া ব্রিজের নিচে ফেলে যায়। এ ঘটনায় বিকাশের ডিএসএস ফয়সাল আহমেদ বাদী হয়ে ১৩ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় একটি মামলা করেন।

জামাল পাশা জানান, আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে জেলা গোয়েন্দা পুলিশ ও আলফাডাঙ্গা থানা পুলিশ গত শুক্রবার ঢাকা থেকে প্রথমে শামীম শেখকে গ্রেফতারের পর তার দেয়া তথ্য অনুযায়ী দিদারকে আটক করা হয়। তাদের দুইজনের কাছ থেকে তিন লাখ টাকা উদ্ধার হয়। এ ঘটনায় জড়িত আরো দুইজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102