ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিকাশ প্রতারকচক্রের তিন সদস্য গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

নোয়াখালীর চাটখিল থানা পুলিশ অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা বিকাশ এজেন্ট হ্যাক করে এক ব্যবসায়ীর ৩ লাখ ৪৩ হাজার টাকা নিয়ে যায়।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, চট্টগ্রাম মহানগর চান্দগাঁও এলাকার খোকন, ইকবাল হোসেন ও ভোলা জেলার জামাল উদ্দিন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, একদল হ্যাকার গত ২৫ ডিসেম্বর চাটখিল উপজেলার শাহপুর বাজারের ‘দি স্মার্ট টেলিকম’ এর বিকাশের এজেন্ট সিম হ্যাক করে। এসময় তারা প্রতারণার মাধ্যমে ওই সিম থেকে বিকাশের ৩ লাখ ৪৩ হাজার টাকা নিয়ে যায়। ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালক মো. সফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, মামলার ভিত্তিতে তদন্তে মাঠে নামে চাটখিল থানা টিম। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রোববার হ্যাকারদের অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রাম মহানগরের চান্দগাও এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুইজন তাদের অপরাধ স্বীকার করে নোয়াখালী বিচারিক আদালতে জবানবন্দি দিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102