ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিকেলে ঢাকায় আসছেন মার্কিন আন্ডার সেক্রেটারি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ২৮ বার পঠিত

দক্ষিণ এশিয়ায় ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে মার্কিন পররাষ্ট্র দফতরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড আজ শনিবার বিকেলে ঢাকায় আসছেন।

মার্কিন পররাষ্ট্র দফতরের তথ্যানুযায়ী, ১৯-২৩ মার্চ বাংলাদেশ, ভারত ও শ্রীলংকায় প্রতিনিধিদলের সফরের সময় নুল্যান্ড ইন্দো-প্যাসিফিক অংশীদারত্বের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি এবং সহযোগিতার ওপর জোর দেবেন।

আন্ডার সেক্রেটারি নুল্যান্ড বাংলাদেশ ও শ্রীলংকায় ‘অংশীদারত্ব সংলাপ’ ও নয়াদিল্লিতে পররাষ্ট্র দফতরে কনসাল্টেশনে অংশ নেবেন।

সফরের আগে তিনি বলেন, বাংলাদেশ, ভারত ও শ্রীলংকা সফরের জন্য আমরা উন্মুখ। সমগ্র ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা জোরদার করার জন্য আমাদের অংশীদারত্ব গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অষ্টম অংশীদারত্ব সংলাপ আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আন্ডার সেক্রেটারি নুল্যান্ড এবং প্রতিনিধিদল ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য অর্থনৈতিক অংশীদারত্বকে শক্তিশালী করতে এবং সম্পর্ককে আরো গভীর করতে সুশীল সমাজ এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রতিনিধিদলের অন্যান্য সিনিয়র সদস্যদের মধ্যে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সচিব ডোনাল্ড লু ও নীতি বিষয়ক উপ-আন্ডার সেক্রেটারি আমান্ডা ডরি রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102