ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিকেলে দেশে ফিরছেন সাকিব-মোস্তাফিজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৩৬ বার পঠিত

করোনার প্রকোপে মাঝপথেই স্থগিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। তাই নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে আসছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার (৬ মে) চার্টার্ড ফ্লাইটে বিকেল ৫টার দিকে দেশে পৌঁছানোর কথা রয়েছে তাদের।

দেশে ফিরলেও এখনই নিজ নিজ বাড়িতে যেতে পারবেন না সাকিব-মোস্তাফিজ। রাজধানীর একটি হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের। এরপর শ্রীলঙ্কা সিরিজের জন্য অনুশীলনে যোগ দেবেন।

আগামী ২৩ মে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৫ ও ২৮ মে।

আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। মোস্তাফিজ খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। কলকাতার হয়ে সাকিব সুযোগ পেয়েছিলেন মাত্র তিনটি ম্যাচে খেলার কিন্তু রাজস্থানের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন মোস্তাফিজ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102