ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিকেলে যুগ্ম মহাসচিব সহ-সম্পাদকদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০ বার পঠিত
বিএনপি

চলমান পরিস্থিতিতে কেন্দ্রীয় কমিটির নেতাদের মতামত গ্রহণ করছে বিএনপি। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) থেকে তাদের ধারাবাহিক বৈঠক শুরু হয়।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দ্বিতীয় দিনের বৈঠক হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন বুধবার বিকেল সাড়ে তিনটায় জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহ-সম্পাদকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জাগো নিউজকে বলেন, অনেকদিন পরে শারীরিক উপস্থিতিতে নেতাকর্মীদের সভা হতে যাচ্ছে। স্বাভাবিকভাবে নেতাকর্মীরা উজ্জীবিত।

তিনি বলেন, আন্দোলন-সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রীর মুক্তি, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনসহ সার্বিক বিষয়ে আলোচনা হবে। সেখানে কেউ যদি উদ্ভাবনী প্রস্তাব দেন তা গ্রহণ করা হবে এটাই প্রত্যাশা। এই প্রত্যাশা কীভাবে আরও গতিশীল হবে সে বিষয়ে আলোচনা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102