ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিক্ষোভকারীদের গেরিলা হামলায় মিয়ানমারে ৩ সেনা নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩৭ বার পঠিত

বন্দুকের ভয়কে পাত্তা না দিয়ে মিয়ানমারে গণতন্ত্রকামীদের আন্দোলন আরও বেগবান হচ্ছে। যদিও বিক্ষোভকারীদের উপর গুলি ও ধরপাকড় অব্যাহত রেখেছে সেনাসরকার। এরই মধ্যে দেশটির প্রশাসনিক অঞ্চল সাগাইংয়ের তামু এলাকায় গেরিলা হামলা চালিয়ে অন্তত তিন সেনা সদস্যকে হত্যা করেছে সামরিক অভ্যুত্থান বিরোধীরা।

জানা গেছে, কালায় অঞ্চলে মোতায়েন করা সেনারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে তামুতে আসার খবর পেয়ে যায় স্থানীয়রা। শনিবার দুপুর ১টার দিকে বিক্ষোভকারীরা সেনাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাখে। এশিয়ান হাইওয়েতে সেনা বহর ওঠার পর সংঘর্ষ শুরু হয়ে যায়। সংঘর্ষে তিন সেনা নিহত হয়েছে। গোলাগুলি চলার সময় স্থানীয় এক বাসিন্দা সড়কে চলে আসলে সেনারা তার মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, চলতি বছরের ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত ৬০০ থেকেও বেশি মানুষ নিহত হয়েছেন। সর্বশেষ মিয়ানমারের বাগো শহরে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর চালানো ক্র্যাকডাউনে ৮০ জনেরও বেশি মানুষ মারা গেছেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। সূত্র : মিয়ানমার নাও ও বিবিসি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102