ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিক্ষোভকারীরা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

ভারতের হিন্দু-জাতীয়তাবাদী নেতার সফরের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো রোববার বাংলাদেশে পুলিশ এবং ইসলামপন্থী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে এক ডজন লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ ১৬ কোটি ৮০ লক্ষ জনসংখ্যার দেশটির বেশ কয়েকটি বড় জেলায় পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানোর পর শুক্রবার পাঁচ জন এবং শনিবার ছয় জন মারা গেছেন।

বার্তা সংস্থা এএফপির বরাতে ভারতের ইংরেজি দৈনিক ইকোনমিক টাইমস, জাপানের স্ট্রেইট টাইমস, সৌদি আরবের আরব নিউজ সহ বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমের প্রতিবেদনে আরো বলা হয়- বিক্ষোভকারীদের বেশিরভাগই কট্টরপন্থী ইসলামপন্থী দল হেফাজতে ইসলামের সদস্য যারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক বাংলাদেশ সফরে ক্ষুব্ধ। কারণ তাদের অভিযোগ- তিনি ভারতের মুসলমানদের ওপর সাম্প্রদায়িক সহিংসতার উস্কানিদাতা।

নারায়ণগঞ্জে হরতাল সমর্থকদের বিষয়ে প্রতিবেদনে বলা হয়- সেখানে হেফাজত সমর্থকরা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিয়ে বন্দরনগরী চট্টগ্রামের সাথে সংযোগ স্থাপনকারী ঢাকার মূল মহাসড়কটি অবরোধ করে রাখে। মোদিবিরোধী স্লোগান দিয়ে শত শত বিক্ষোভকারী রাস্তায় টায়ার ও অন্যান্য জিনিস জ্বালিয়ে কর্তৃপক্ষকে গুলি চালানোর বিষয়টি তদন্তের আহ্বান জানান।

প্রতিবেদনে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকার বসিলাতেও বিক্ষোভ হয়েছে জানিয়ে বলা হয়- বাংলাদেশ যখন স্বাধীনতা দিবস উদযাপন করছে তখন মানবাধিকার গোষ্ঠীগুলো তাদের ভাষায় গুম এবং বিচারবহির্ভূত হত্যাসহ ক্রমবর্ধমান ‘কর্তৃত্ববাদী’ হয়ে ওঠায় সরকারের সমালোচনা করছে। শুক্র ও শনিবার মোদির সফরের বিরুদ্ধে ছাত্র, বামপন্থী ও অন্যান্য ইসলামপন্থী দলগুলোও বিক্ষোভ প্রদর্শন করেছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102