ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিক্ষোভ সমাবেশ থেকে রাহুল গান্ধীকে আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৪৩ বার পঠিত

দ্রব্যমূল্য বৃদ্ধিসহ অন্যান্য ঘটনার প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ থেকে দলটির সাবেক সভাপতি রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩০ মিনিট ধরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন রাহুল গান্ধী। এরপরই পুলিশ তাকে ধরে নিয়ে বাসে তুলেন। সঙ্গে আরও কয়েকজন এমপিকেও আটক করা হয়।

এ সময় রাহুল গান্ধী বলেন, ভারত পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন ভারতের কিং। পুলিশের হাতে আটক হওয়ার আগেই তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি শক্ত ভাষায় মোদি সরকারের সমালোচনা করে বলেন, হয়ত পুলিশ তাকে অল্প সময়ের মধ্যেই আটক করবে। এরপরই তিনি আটক হন।

এদিকে তার মা ও কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে অর্থ পাচার মামলায় দ্বিতীয়বার জিজ্ঞাসা বাদ করা হচ্ছে।

রাজ্যসভার বিরোধীদলীয় নেতা এবং কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘পুলিশের নির্দেশনা অনুযায়ীই আমরা প্রতিবাদ করছি। বিরোধীদের সম্পূর্ণরূপে ধ্বংস করতে ও আমাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্য এসবই প্রধানমন্ত্রী মোদি এবং অমিত শাহের ষড়যন্ত্র। আমরা ভয় পাবো না, আমাদের লড়াই চলবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102