ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিগ বসে যাচ্ছি না, গুজব বলে উড়িয়ে দিলেন অঙ্কিতা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৩৯ বার পঠিত

সংবাদমাধ্যমে খবর চাউর হয়েছিল, বিগ বসের ১৫ নম্বর সিজনের জন্য অফার রয়েছে অঙ্কিতা লোখান্ডের কাছে। সেই খবর হু হু করে ছড়িয়ে পড়ে। জলঘোলা বিষয়টা নিজেই পরিস্কার করলেন অঙ্কিতা। নিজের সামাজিক মাধ্যমের দেওয়ালে বিবৃতি জারি করে জানান, তিনি বিগ বসে যাচ্ছেন না। পুরোটাই নাকি গুজব। বিবৃতিতে স্পষ্ট জানান অঙ্কিতা, তার নজরে এসেছে বেশ কিছু মিডিয়া রিপোর্ট করেছে, তিনি এই বছর বিগ বসে প্রতিযোগি হিসেবে অংশগ্রহণ করছেন। তিনি সকলকে পরিস্কার জানান, তিনি কোনো ভাবেই এই বছর বিগ বসের ঘরে প্রতিযোগি হিসেবে অংশগ্রহণ করছেন না। তাকে নিয়ে যে সমস্ত খবর ছড়িয়েছে তা পুরোটাই ভিত্তিহীন।
মানুষ খুব তাড়াতাড়ি তার ওপর নিজেদের প্রতিহিংসা ফলানোর চেষ্টা করছেন, যেটার তিনি অংশই নয় বলে অভিযোগ তুলেছেন অভিনেত্রী। প্রসঙ্গত, কিছুদিন আগেই সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে বিগ বসের অফার রয়েছে সুশান্ত সিং রাজপুতের দুই প্রাক্তনী রিয়া চক্রবর্তী ও অঙ্কিতা লোখান্ডের কাছে। এক বাড়িতে থেকে কি মুখোমুখি হবেন সুশান্তের দুই প্রাক্তন বান্ধবী? পুরোটাই নির্ভর করছে রিয়া ও অঙ্কিতার সিদ্ধান্তের উপর। যা নিয়ে হইচই পড়ে যায় নেটদুনিয়ায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102