ads
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘বিগ বস ১৬’র জন্য ১০০০ কোটি পারিশ্রমিক চান সালমান খান!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৪৮ বার পঠিত

প্রস্তুতি চলছে হিন্দি টেলিভিশনে অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’র ১৬তম আসরের। এবারের সিজনেও নাকি সঞ্চালক হিসেবে থাকবেন বলিউড তারকা সালমান খান! তবে পারিশ্রমিক হিসেবে এই তারকা নাকি দাবি করেছেন প্রায় ১ হাজার কোটি রুপি!

‘বিগ বস’র বিগত বেশ কয়েকটি সিজন ধরে সালমান খান তার পারিশ্রমিক বাড়িয়েই চলেছেন।

কিন্তু করোনার কারণে মাঝে তিনি ছাড় দিয়েছিলেন। কিন্তু এখন পরিস্থিতি আগের থেকে ভালো হাওয়ায় ‘ভাইজান’ পারিশ্রমিক তিনগুণ বাড়াচ্ছেন বলে গুঞ্জন।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, সালমান খান তার পারিশ্রমিক তিনগুণ বৃদ্ধির দাবি করেছেন। পারিশ্রমিক বাড়াতে অনড় তিনি। পারিশ্রমিক না বাড়লে অনুষ্ঠানটি আর সঞ্চালনা করবেন না বলেও জানিয়ে দিয়েছেন।

তবে এই বিষয়টি নিয়ে সালমান খান বা ‘বিগ বস’ কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

‘বিগ বস ১৫’র সময় সালমান খানের পারিশ্রমিক ছিল ৩৫০ কোটি রুপি। এবার তিনি নাকি প্রায় তিনগুণ বাড়িয়ে ১০৫০ কোটি পারিশ্রমিক হাঁকছেন!

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102