ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিগ ব্যাশ থেকে নাম প্রত্যাহার আফগান রশিদ খানের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
  • ৪৮ বার পঠিত
Rashid Khan of Gujarat Titans celebrates after during match 35 of the TATA Indian Premier League 2022 (IPL season 15) between the Kolkata Knight Riders and the Gujarat Titans held at the DY Patil Stadium in Mumbai on the 23rd April 2022 Photo by Vipin Pawar / Sportzpics for IPL

হঠাৎ করেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে না বলে ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। আফগানিস্তানের তালেবান সরকারের পদক্ষেপের সমালোচনা করেই এই সিদ্ধান্ত নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

মূলত নারীদের ক্রিকেট খেলায় তালিবান সরকারের নিষেধাজ্ঞা থাকার কারণে আফগানদের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এর প্রতিবাদে বিগ ব্যাশ লিগ থেকে নাম প্রত্যাহার করার হুমকি দিয়েছেন রশিদ খানের মত ক্রিকেটার। অন্যরাও একের পর এক সরিয়ে নিচ্ছেন তাদের নাম। প্রথমে পেসার নাভিন-উল হক জানিয়েছিলেন তার সিদ্ধান্ত। একই পথে হাঁটছেন রশিদ খানও। আফগানিস্তানের অধিনায়কও জানিয়ে দিলেন, অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ খেলবেন না তিনি।

রশিদ খান টুইট করে লেখেন, ‘ক্রিকেট আফগানিস্তানের একমাত্র আশা। রাজনীতিকে এটার বাইরে রাখা উচিত। অস্ট্রেলিয়া মার্চ মাসে আমাদের সঙ্গে খেলতে আসবে না শুনে আমি হতাশ। নিজের দেশের হয়ে খেলতে আমি গর্ব বোধ করি। বিশ্বমঞ্চে আমরা উন্নতি করেছি। ক্রিকেট অস্ট্রেলিয়ার এই না খেলার সিদ্ধান্ত আমাদের পিছিয়ে দেবে। আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামা যদি এতই অস্বস্তির হয়, তাহলে আমি বিগ ব্যাশ খেলতে গিয়ে কোনও অস্বস্তি বাড়াবো না। বিগ ব্যাশে লিগে তাই ভবিষ্যতে আমি খেলব না।’

আফগানিস্তানের পেসার নাভিন-উল হক টুইট করে লেখেন, ‘বিগ ব্যাশ লিগে আর খেলব না। অস্ট্রেলিয়ার আচরণ শিশুসুলভ। এর আগে টেস্ট খেলেনি ওরা। এবার এক দিনের সিরিজ খেলতে চাইছে না। আমাদের দেশ যখন এমন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময় সাহায্য প্রয়োজন ছিল আমাদের। দেশের একমাত্র আনন্দের জায়গা ক্রিকেট। সেটাও কেড়ে নিচ্ছে এরা।’

মার্চ মাসে মুখোমুখি হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের। একদিনের সিরিজ খেলার কথা ছিল দুই দলের। কিন্তু সেই ক্রিকেট ম্যাচগুলি বাতিল করে দিল অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে যে, নারীদের ক্রিকেট খেলায় তালিবানের নিষেধাজ্ঞার কারণেই এ সিদ্ধান্ত নিল তারা।

অস্ট্রেলিয়ার বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া মেয়ে এবং ছেলেদের খেলাকে সমর্থন করে। আফগানিস্তানসহ পুরো বিশ্ব খেলার সুযোগ পাক, এটা চায় বোর্ড। আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে মেয়েদের খেলার পরিস্থিতির উন্নতি করার সুযোগ করার জন্য রাজি অস্ট্রেলিয়া। সরকারের থেকেও সাহায্য পাচ্ছি আমরা।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102