সিলেটে কোরবানির জন্য ৭০ হাজার টাকায় গরু কিনেছিলেন জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী। তবে পরে সেটি চুরি হয়ে যায়। এ ঘটনায় রবিবার (১০ জুলাই) কোতায়ালি থানায় আদালতের ভারপ্রাপ্ত নাজির কামাল উদ্দিন চৌধুরী বাদী হয়ে মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ। তিনি বলেন, ঈদের দিন জেলা ও দায়রা জজ আদালতের নিচ তলা থেকে কোরবানির গরু চুরি হয়ে যায়। গরুর রঙ ছিল লাল। এজাহারে ষাঁড়টি ৭০ হাজার টাকায় কেনা হয় বলে উল্লেখ করা হয়েছে।
মামলার বাদী জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত নাজির কামাল উদ্দিন চৌধুরী মঙ্গলবার (১২ জুলাই) রাতে জানান, চুরি হওয়া গরুটির হদিস মেলেনি। বিচারকসহ অন্যরা ঈদের জামাতে থেকে এসে দেখেন গরুটি নেই।