ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিচ্ছেদের ১০ বছর পর ফের বিয়ে করছেন কণিকা কাপুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৫২ বার পঠিত
কণিকা কাপুর

বিচ্ছেদের ১০ বছর পর দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় গায়িকা কণিকা কাপুর। চলতি বছরের মে মাসে প্রবাসী ব্যবসায়ী গৌতমের সঙ্গে নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। গৌতমের সঙ্গে নাকি প্রায় এক বছর ধরে ডেট করেছেন কণিকা। গৌতমের সঙ্গে সম্পর্ক জড়ানোর ৬ মাসের মধ্যেই নাকি বিয়ের সিদ্ধান্ত নেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ‘বেবি ডল’খ্যাত এই গায়িকার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে লন্ডনে। যদিও কণিকা এখনও বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানাননি।

যদিও নিজের সম্পর্ক কিংবা বিয়ে, কিছুই নিয়ে মুখ খোলেননি কণিকা। তবে শোনা যাচ্ছে, ইংল্যান্ডে কোনও মিউজিক শো করতে গিয়েই নাকি গৌতমের প্রেমে পড়েন কণিকা। বর্তমানে সময়টা দুর্দান্ত যাচ্ছে কণিকার। সম্প্রতি, হিউস্টন, নিউ জার্সি ও ওয়াশিংটনে তিনটি দারুণ মিউজিক ট্যুর করে ফিরলেন তিনি।

কণিকার প্রথম স্বামী ছিলেন রাজ চন্দক, তিনিও প্রবাসী ব্যবসায়ী। ১৯৯৮ সালে তার সঙ্গে বিয়ে হয় কণিকার। তাদের সংসারে রয়েছে তিন সন্তান। ২০১২ সালে রাজের সঙ্গে ডিভোর্স হয়ে যায় এই গায়িকার। এক সাক্ষাৎকারে কণিকা জানিয়েছিলেন একটা সময়ে প্রবল আর্থিক সংকটের মুখোমুখিও হতে হয়েছিল তাঁকে। পর্যাপ্ত টাকা না থাকায় সন্তানদের স্কুলের মেইন পর্যন্ত দিতে পারেননি তিনি। এরপর একতা কাপুরের দেওয়া ‘বেবি ডল’ গানের প্রস্তাবই ঘুরিয়ে দেয় তাঁর ভাগ্য। আর পিছন ফিরে তাকাতে হয়নি কণিকাকে।

এদিকে কণিকার হবু স্বামী গৌতম ও প্রথম স্বামী রাজ দুজনেই লন্ডনের বাসিন্দা। এক বছর ধরে গৌতমের সঙ্গে সম্পর্কে রয়েছেন গায়িকা। বলিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা কণিকা কাপুর। ‘চিটিয়া কালাইয়া’ থেকে শুরু করে ‘ছিল গয়ে নয়না’ বেশকিছু হিট গান উপহার দিয়েছেন তিনি। এছাড়া তার কণ্ঠের ‘বেবি ডল’ গানটি ব্যাপক জনপ্রিয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102