ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিছানায় পড়েছিল গৃহবধূ লুবনার মরদেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৩৩ বার পঠিত

রংপুরে লুবনা ইয়াসমিন (৪১) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে নগরীর সতগাড়া মিস্ত্রিপাড়া এলাকার একটি ভাড়াবাসা থেকে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

লুবনা ইয়াসমিন রংপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাইদুর রহমানের স্ত্রী। তিনি বরিশালের গৌরনদী পৌরসভার ইসমাইল বারীর মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাইদুর রহমানের বাড়ি বরিশালের উজিরপুর। স্ত্রী ও আড়াই বছর বয়সী মেয়েকে নিয়ে নগরীর সাতগাড়া মিস্ত্রিপাড়ার রজবপুর জামে মসজিদ সংলগ্ন আব্দুল মজিদের বাড়ির চারতলার একটি ফ্লাটে থাকতেন।

সকালে স্ত্রী-মেয়েকে বাসায় রেখে অফিসে যান সাইদুর রহমান। অফিস থেকে দুপুরের খাবারের জন্য বাসায় ফিরে দরজায় ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে বিকেল ৪টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন দেন। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের রেসকিউ টিম ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে ঢুকে লুবনাকে বিছানায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় তার মেয়ে পানির ট্যাব ছেড়ে রান্না ঘরে খেলছিল।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লুবনা ইয়াসমিন মানসিক রোগে ভুগছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102