ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিজিএমইএ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র নির্বাচনে ভোটগ্রহণ চলছে। করোনা মহামারির মধ্যেই আজ রবিবার (৪ এপ্রিল) সকাল ৯টায় রাজধানীর হোটেল রেডিসনে শুরু হয় ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

একইসময় চট্টগ্রাম অঞ্চলের জন্য বিজিএমইএ’র চট্টগ্রাম কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে।

নির্বাচন বোর্ড সূত্র জানায়, স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সবাই মাস্ক পরে কেন্দ্রে আসছেন। প্রার্থীর সমর্থকদের অযথা জটলা না করারও অনুরোধ জানানো হয়েছে। করোনা প্রটোকল মেনে ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশের অনুমোদন রয়েছে। সাংবাদিকদের জন্য আলাদা বুথ স্থাপনের পাশাপাশি নির্বাচন বোর্ড প্রতি ঘণ্টায় আপডেট তথ্য দেবে।

প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর ঘরোয়াভাবে প্রচার শুরু করেন ‘সম্মিলিত পরিষদ’ ও ‘ফোরাম’ নামে দুই প্যানেলের প্রার্থীরা।

নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে সমিতির ৩৫টি পরিচালক পদের জন্য দুই প্যানেলের ৩৫ জন করে মোট ৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ঢাকা অঞ্চলে ভোটার রয়েছেন ১৮৫৩ জন এবং চট্টগ্রাম অঞ্চলের ভোটার ৪৬১ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102