ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিজিবির তাড়ায় কোটি টাকার মোবাইল ফেলে পালালো চোরাকারবরি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৩৮ বার পঠিত

খাগড়াছড়ির রামগড়ে সীমান্তে কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি। চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

রোববার (৩০ জুলাই) রামগড় ব্যাটালিয়ন সদরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম।

এ সময় বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাঁশিবাড়ী বিওপির নায়েব সুবেদার মো. মতিউর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল খেদাব্রিজ এলাকায় অভিযানে যায়। চোরাকারবারিরা সীমান্তের ওপার থেকে বাংলাদেশে ঢুকছিল। এ সময় বিজিবি দল তাদের ধাওয়া করলে চোরাকাবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।

পরে তল্লাশি করে ভারতীয় ১৪টি কোম্পানির ৩২০টি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ মোবাইলের মূল্য এক কোটি টাকারও বেশি। জব্দ মোবাইল সীতাকুণ্ড কাস্টম অফিসে জমা দেওয়া হবে।

ক্যাম্প অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহৎ এ চোরাচালানটি জব্দ করা হয়েছে। বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি সব ধরনের অপরাধ কর্মকাণ্ড দমনে প্রতিনিয়ত কাজ করছে যা আগামীতেও অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102