ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিজিবির হাতে এনজিও কর্মী দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৪২ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের হাতে এনজিও কর্মী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গণমাধ্যমে এ ধরনের একটি সংবাদ প্রকাশের পর ঘটনাটি জানাজানি হয়। তবে বিষয়টি অস্বীকার করেছে বিজিবি। অন্যদিকে, এ ঘটনায় ভুক্তভোগী নারী এখনও কোনও আইনি ব্যবস্থা নেননি।

রবিবার জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদে বলা হয়, বৃহস্পতিবার সকালে মিটিংয়ে অংশ নিতে বাংলাদেশে লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্টে কর্মরত ওই নারী হ্নীলা থেকে টেকনাফ যাচ্ছিলেন। চেকপোস্টে পৌঁছালে দায়িত্বরত নারী সদস্যরা তল্লাশির জন্য একটি কক্ষে নিলে সেখান থাকা পুরুষ সদস্যরা তাকে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না জানাতে হুমকি দেন তারা। ঘটনার পরদিন হাসপাতালে চিকিৎসা নেন ওই নারী।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, ওই নারীর ডিএনএ সহ অন্যান্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বনোয়াট বলে দাবি করেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি অভিযোগ করেন, তল্লাশিতে করতে চাইলে বিজিবির সদস্যদের বাধা দেন ওই নারী। পরে তাকে একটি কক্ষে এনে তার সঙ্গে থাকা ব্যাগপত্র ও শরীরে তল্লাশি করা হয়।

সূত্রঃ ডিবিসি নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102