ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিজিবি মোতায়েনের পরও শিমুলিয়ায় ঘরমুখো মানুষের ঢল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

তার পরও পবিত্র ঈদুল ফিরত কেন্দ্র করে নাড়ির টানে বিজিবির বাধা উপেক্ষা করে আজ সোমবারও বাড়ি ফেরা মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে।

রোববার ভোর থেকে বেসামরিক প্রশাসনের সহায়তায় বিজিবি মোতায়েন করা হয় শিমুলিয়া ঘাট এলাকার বিভিন্ন পয়েন্টে। বিজিবি সদর দপ্তর পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে সকাল ৮টায় বিআইডব্লিউটিসি মানুষের চাপ সামাল দিতে পাঁচটি লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে একটি ফেরি ফরিদপুর শিমুলিয়া ঘাট থেকে ছাড়ে। এ সময় বিপুল পরিমাণ মানুষ গাদাগাদি করে ফেরিতে উঠে পড়ে।

এর আগে সরকারি নির্দেশনা মোতাবেক করোনাভাইরাস সংক্রমণ রোধে শনিবার মধ্যরাত থেকে শিমুলিয়া-বাংলাবাজারসহ সব ফেরিঘাটে দিনেরবেলায় ফেরি চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়। শুধু রাতে পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলাচল করতে পারবে বলে জানায় ঘাট কর্তৃপক্ষ।

তবে ঈদ সামনে রেখে এই নৌরুট দিয়ে ঘরে ফিরছেন মানুষ। তাই শনিবার ভোর থেকে এই নৌরুটে মানুষ ও যানবাহনের ভিড় বাড়তে থাকে। সকাল সাড়ে ৮টার পর থেকে ফেরিঘাট এলাকায় যানবাহন ও যাত্রীর চাপ আরও বেড়ে যায়, যা সামাল দিতে রীতিমত হিমসিম খেতে হয় ঘাট কর্তৃপক্ষকে। তাই পরিস্থিতি সামাল দিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিজিবি।

বিআডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক ফয়সাল জানান, বিজিবির বাধা উপেক্ষা করে ঘাট এলাকায় প্রচুর পরিমাণ লোক রয়েছে। সকাল ৮টায় ফরিদপুর নামে একটি ফেরি পাঁচটি লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে ছেড়ে যায়। এ সময় ফেরিতে অনেক লোক উঠে পড়ে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102