ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিজেপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

মঙ্গলবার (২ মার্চ) দিনভর সৌরভের বিজেপি যোগদানের জল্পনা নিয়ে সরগরম হয় রাজ্য রাজনীতি। বেসরকারি একটি টিভি চ্যানেলে দাবি করা হয়, নরেন্দ্র মোদির সভায় যোগ দিচ্ছেন সৌরভ। এরপরই কিছুটা জল্পনা বাড়িয়ে দেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। ইঙ্গিতপূর্ণভাবে তিনি বলেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায় তো বিশ্রামে ছিলেন। শরীর ভালো হলে এই রোদে যদি নেট প্র্যাকটিসে আসেন, মানে ওয়ার্মআপে। মানুষ তাই-ই চাইছেন। ওঁর যদি মনে হয়, আবহাওয়া ভালো মাঠে নামবেন।’

তবে এসব গুঞ্জনের বিষয়ে সৌরভ গাঙ্গুলি স্পষ্ট করে জানিয়ে দেন খবরটি সম্পূর্ণ ভুল, এই রকম কোনও সম্ভাবনা নেই।

বরং আচমকা এই খবরে কিছুটা বিচলিত হয়ে পড়ে গঙ্গোপাধ্যায় পরিবার। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে সৌরভ এবং তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে বারবার ফোন করা হয়। ডোনা গঙ্গোপাধ্যায় নিজেও খবরটি শুনে হকচকিয়ে যান। এরপরেই সৌরভ জানান, সম্পূর্ণ ভুল খবর পরিবেশন হচ্ছে। তবে এর থেকে বেশি কিছু সৌরভ জানাতে চাননি।

আপাতত বাড়িতেই রয়েছেন সৌরভ। বছরের শুরুতে হৃদযন্ত্রের সমস্যা হাসপাতলে ভর্তি হওয়ার পর তিনটি ব্লকেজ ধরা পড়ে সৌরভের। দু’দফায় তিনটি স্টেন্ট বসানো হয়। শারীরিকভাবে অসুস্থ হওয়ার পর কোনও ভাবেই কোনও অনুষ্ঠানে যোগ দেননি সৌরভ। আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড গোলাপি বলে টেস্ট ম্যাচ উদ্বোধনের যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করে দেন ডাক্তারের পরামর্শ মেনে। ফলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এক মঞ্চে থাকা হয়নি বিসিসিআই প্রেসিডেন্টের।

অতীতেও সৌরভের কাছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রস্তাব ছিল বলে সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। তবে বরাবরই সৌরভ সেই প্রস্তাবে না করে এসেছেন। মঙ্গলবার সৌরভের আচমকা বিজেপি যোগের জল্পনা জোরালো হতেই আবার মুখ খুললেন দাদা। আরও একবার স্পষ্ট করে জানিয়ে দিলেন তিনি ব্রিগেডে যাচ্ছেন না।
সূত্র: নিউজ এইটটিন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102