ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিজেপির প্রার্থী তালিকায় নেই মিঠুন চক্রবর্তী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৪৩ বার পঠিত

বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে মেগাস্টার মিঠুন চক্রবর্তী। অনেকের ধারণা ছিল, সরাসরি বিজেপির রাজনীতিতে দেখা যাবে মিঠুনকে। অংশ নেবেন বিধানসভা নির্বাচনেও।

কিন্তু তার ভিন্ন চিত্র দেখা গেছে মঙ্গলবার (২৩ মার্চ) ঘোষিত বিজেপির প্রার্থী তালিকায়। একাধিক চমক থাকলেও তালিকায় নেই মিঠুন চক্রবর্তীর নাম। পাশাপাশি একাধিক তারকা প্রার্থীকে ভোটের টিকিট দেওয়া হয়নি।

সে তালিকায় আছেন রিমঝিম মিত্র, কাঞ্চনা মৈত্র, রূপা ভট্টাচার্য, জয় বন্দ্যোপাধ্যায়, রূপাঞ্জনা, অনিন্দ্য, পুলক বন্দ্যোপাধ্যায়সহ অনেকে। দলের একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছিল তাদের। পথে নেমে আন্দোলনও করেছেন কেউ কেউ। তাতেও টিকিট পাননি তারা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কাশীপুর-বেলগাছিয়ায় বোনের বাড়ির ঠিকানায় ভোটার হয়েছেন মিটুন চক্রবর্তী। তারপর গুঞ্জন উঠেছিল ওই কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুপারস্টার। কিন্তু না, ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী করা হয়েছে শিবাজী সিংহরায়কে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102