ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিজেপি নেত্রী নূপুরের সমর্থনে ফেসবুকে পোস্ট, সিলেটে যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২৬ বার পঠিত

সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের হৃদয়ের স্পন্দন হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নারী নেত্রী নূপুর শর্মার আপত্তিকর মন্তব্যের জেরে উত্তাল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল। নূপুরের মন্তব্য ভাইরাল হওয়ার পর থেকে দেশের আনাচে-কানাচে তাকে নিয়ে নিন্দা-ঘৃণা-সমালোচনা চলছে।

এ অবস্থায় আগুনে ঘি ঢালার কাজ করলেন সিলেটের এক যুবক।

যুবকের নাম শ্রাবণ সাঁওতাল রাজ। সামাজিক যোগাযোগ-মাধ্যমে তিনি বিজেপি নেত্রী নূপুরকে সমর্থন করে একটি পোস্ট করেন। স্ট্যাটাসটি এড়ায়নি প্রশাসনের চোখ। সোমবার (১৩ জুন) ভোরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার করে গোয়াইনঘাট থানা পুলিশ।

গ্রেফতার শ্রাবণ সাঁওতাল রাজ সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানের রাঙ্গা সাঁওতালের ছেলে বলে জানা গেছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ভারতীয় রাজনৈতিক নূপুরকে সমর্থন করে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেন সাঁওতাল রাজ। পোস্টটি নজরে আসার পর উস্কানিমূলক মন্তব্য করার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। থানার উপ পরিদর্শক (এসআই) ইমরুল কায়েস বাদি হয়ে সাঁওতাল রাজের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102