ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী এলাকায় শনিবার দুপুরে ট্রাকের ধাক্কায় অনুরাধা বিশ্বাস ওরফে বৈশাখী নামে সাত বছরের এক শিশু নিহত হয়েছে। অনুরাধা বুধন্তি গ্রামের লিটন বিশ্বাসের মেয়ে।
পুলিশ জানায়, শিশুটি সড়ক পারাপারের সময় ঢাকা থেকে সিলেটগামী পণ্যবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৯৯৯১) ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক ট্রাক ও এর চালক বিপ্লব আটক করা হয়েছে।