ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিজয় দিবসের সমাবেশ থেকে ফেরার পথে ৪ কিশোরকে কুপিয়ে জখম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৪ বার পঠিত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিজয় দিবসের সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে চার কিশোরকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের জোড়দিঘী নামকস্থানে এ ঘটনা ঘটে।

আহত কিশোররা হলো- উপজেলার জোড়দিঘী গ্রামের সুধন মাস্টারের ছেলে প্রণয় বর্মণ (১৭), মিজানুর রহমানের ছেলে মামুন (১৮), কিনু মিয়ার ছেলে হাবিবুর (১৮), জগদীশ বর্মনের ছেলে আকাশ বর্মণ (১৭)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী গৌরাঙ্গ বর্মণ জানান, বিজয় দিবস উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খানের পূর্ব নির্ধারিত শোভাযাত্রা ও সমাবেশ থেকে বাড়ি ফিরছিল ওই তিন কিশোর।

পথে জোড়দিঘী নামক স্থানে পৌঁছালে এলাকার কতিপয় চিহ্নিত সন্ত্রাসী তাদের পথরোধ করে বেধরক মারধর করে রক্তাক্ত জখম করে। এতে তারা গুরুতর আহত হন।

জানতে চাইলে ঘাটাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম মোবাইল ফোনে জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102