ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিজয় মিছিলে পরাজিত প্রার্থীকে পিটিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৩০ বার পঠিত
গাইবান্ধা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নে বিজয়ী ইউপি সদস্য ও তার কর্মী-সমর্থকদের হামলায় পরাজিত ইউপি সদস্য প্রার্থী (বর্তমান মেম্বার) শহিরুল ইসলাম নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় নবনির্বচিত ইউপি সদস্য ফিরোজ কবির বিজয় মিছিল নিয়ে যাওয়ার সময় চৌরাস্তা মোড়ে পরাজিত মেম্বার প্রার্থী শাহারুলের কর্মী শামসুল হককে সামনে পেলে ফিরোজ কবির ও তার কর্মীরা মারপিট করতে থাকেন। এ খবর পেয়ে বর্তমান মেম্বার শাহারুল তার কর্মীকে উদ্ধারে গেলে তার ওপরও হামলা চালান ফিরোজ কবিরসহ প্রতিপক্ষরা।

এ সময় শাহারুলের বিশেষ অঙ্গে আঘাত করলে তিনি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে স্বজনরা গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শাহারুল বর্তমান ইউপি সদস্য ও হরিরামপুর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

অপরদিকে নবনির্বাচিত ইউপি সদস্য ফিরোজ কবির হরিরামপুর ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।

গাইবান্ধা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সুমাইয়া আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

#জাগো নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102