ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিট কর্মকর্তাকে হত্যা মামলায় ট্রাক মালিক গ্রেপ্তার

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৭৯ বার পঠিত

কক্সবাজারের উখিয়ায় অভিযানে গিয়ে বনদস্যুদের ট্রাকের চাপায় বনবিট কর্মকর্তাকে হত্যার ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে গ্রেপ্তার হয়েছে ট্রাকের মালিক এজাহারভুক্ত ৫ নম্বর আসামি ছৈয়দ করিম (৩৫)।

সোমবার (১ এপ্রিল) রাত সাড়ে ১২টার পর বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শফিউল আলম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

নিহত বন কর্মকর্তার সাজ্জাদুজ্জামান সজল (৩০) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে। তিনি কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বন বিটের বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তার নয় মাসের একটি মেয়ে সন্তান রয়েছে।

মামলার আসামিরা হলেন, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম হরিণমারা এলাকার মোহাম্মদ কাশেমের ছেলে ও ডাম্পার ট্রাকচালক মো. বাপ্পী (২৩), একই এলাকার সুলতান আহম্মদের ছেলে ছৈয়দ আলম ওরফে কানা ছৈয়দ (৪০) ও তার ছেলে মো. তারেক (২০), রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার নুরুল আলম মাইজ্জার ছেলে হেলাল উদ্দিন (২৭), হরিণমারা এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে ছৈয়দ করিম (৩৫), একই এলাকার আব্দুল আজিজের ছেলে আনোয়ার ইসলাম (৩৫), আব্দুর রহিমের ছেলে শাহ আলম (৩৫), হিজলিয়া এলাকার ঠান্ডা মিয়ার ছেলে মো. বাবুল (৫০), একই এলাকার ফরিদ আলম ওরফে ফরিদ চালকের ছেলে মো. রুবেল (২৪) এবং হরিণমারা এলাকার শাহ আলমের ছেলে কামাল উদ্দিন (৩৯)।

এছাড়া মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫/৬ জনকে। তাদের মধ্যে ট্রাকের মালিক গ্রেপ্তার হয়েছে এজাহারভুক্ত ৫ নম্বর আসামি ছৈয়দ করিম (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, বনদস্যুদের ট্রাকের চাপায় বনবিট কর্মকর্তাকে হত্যার ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে ১৫ জনের বিরুদ্ধে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শফিউল আলম বাদী হয়ে মামলা দায়ের করে।পরে আমরা অভিযান চালিয়ে ট্রাকের মালিক এজাহারভুক্ত ৫ নম্বর আসামি ছৈয়দ করিম (৩৫) গ্রেপ্তার করেছি।

প্রসঙ্গত, ৩০ মার্চ উখিয়া হরিণমারা এলাকায় অবৈধভাবে মাটিভর্তি একটি ট্রাককে ধাওয়া করতে গিয়ে সেই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সাজ্জাদ হোসেন নামের এক বিট কর্মকর্তা নিহত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102