ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিড়ালছানা ধরতে গিয়ে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৩৭ বার পঠিত
নেত্রকোনা

নেত্রকোনার পূর্বধলায় ভিমরুলের কামড়ে সিয়াম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের পূর্বধলা সরকারি কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু সিয়াম ওই এলাকার মনিরুজ্জামানের ছেলে।

পরিবার জানায়, গত কয়েকদিন ধরে সিয়াম একটি বিড়াল ছানা পুষছিল। রোববার বিকেল ৪টার দিকে বিড়াল ছানাটি ঘর থেকে দৌঁড়ে বাড়ির পেছনে চলে যায়। এ সময় সে ওই ছানাটিকে ধরতে গিয়ে হঠাৎ ভিমরুলের আক্রমণে পড়ে। বাড়ির পেছনে গাছে থাকা ভিমরুলের চাক থেকে একসঙ্গে অনেকগুলো ভিমরুল তাকে কামড় দেয়।

এ সময় তার চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে জরুরি বিভাগে চিকিৎসার পর রোববার রাতে তাকে বাড়িতে আনা হয়। সোমবার সকালে আবারও হাসপাতালের জরুরি বিভাগে ডাক্তার দেখানোর পর শিশুটিকে বাড়ি নিয়ে আসা হয়। তবে দুপুরে শিশুটিকে আবারো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মৌসুমী চক্রবর্তী শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102