ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিদায়ী ওয়ানডেতে আবেগী অলরাউন্ডার স্টোকস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৪৫ বার পঠিত

আগের দিনই জানিয়ে রেখেছিলেন, এই ম্যাচটিই হবে ওয়ানডেতে তার শেষ ম্যাচ। চেস্টার লি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ঘরের মাঠের দর্শকদের সামনে বিদায় নেবেন, এমনই ইচ্ছে ছিল বেন স্টোকসের।

সেই ইচ্ছে পূরণ হলো। তিনি তো ভেবেচিন্তেই ওয়ানডে থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আবেগ কি আর সে সব বাস্তবতার ধার ধারে!

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মাঠে নেমে যেন নিজেকে হারিয়ে ফেললেন। চোখ-মুখে স্পষ্ট হয়ে উঠলো বিদায়ের যাতনা, হৃদয়ের রক্তক্ষরণ যেন আড়ষ্ট করে দিলো হাত-পায়ের শিরা-উপশিরাগুলোকে।

শেষটায় এসে তাই ব্যাটে-বলে একদমই মনে রাখার মতো কিছু করতে পারলেন না। থাকলেন নিজের ছায়া হয়ে। বল হাতে ৫ ওভার হাত ঘুরিয়ে ৪৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। পরে ব্যাট হাতেও মাত্র ৫ রানে আউট হয়ে শেষ হলো আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ার।

স্টোকসের এমন হতাশার রাতে ইংল্যান্ডও ডুবলো বিষাদে। দিবারাত্রির প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে ৬২ রানে হেরে সিরিজ শুরু হলো স্বাগতিকদের।

টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামে ইংল্যান্ড। মাঠে ঢোকার সময় স্টোকসকে সামনে রাখেন সতীর্থরা। গোটা স্টেডিয়ামে ছিল বিদায়ী আবহ। তারকা এই অলরাউন্ডারকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। স্টেডিয়ামের দর্শকরা একসঙ্গে তাকে করতালি দিয়ে জানান অভ্যর্থনা।

রসি ভ্যান ডার ডাসেনের ক্যারিয়ারসেরা সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩৩৩ রানের পাহাড় দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। ডাসেন ১১৭ বলে ১০ বাউন্ডারিতে খেলেন ১৩৪ রানের ইনিংস।

এছাড়া এইডেন মার্করাম ৬১ বলে ৭৭, জানেমন মালান ৭৭ বলে ৫৭ আর শেষদিকে ডেভিড মিলারের উইলো তেকে আসে ১৪ বলে ২৪ রানের ক্যামিও।

জবাবে দারুণ সূচনা করেছিল ইংল্যান্ড। জেসন রয় আর জনি বেয়ারস্টোর জুটিতে ১৯ ওভারে বিনা উইকেটে ১০০ রান তুলে ফেলেছিল স্বাগতিকরা। সেখান থেকে ৯৭ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা।

জেসন রয় ৬২ বলে ৪৩ আর বেয়ারস্টো ৭১ বলে ৬৩ করে আউট হওয়ার পরই খেই হারিয়ে ফেলে ইংলিশরা। বেন স্টোকস (৫), জস বাটলার (১২), লিয়াম লিভিংস্টোন (১০), মঈন আলিরা (৩) ভরসা দিতে পারেননি দলকে।

জো রুট একটা প্রান্ত ধরে চেষ্টা করেছিলেন। দলকে আড়াইশ পর্যন্ত নিয়ে গিয়ে ৪৫তম ওভারে আউট হন তিনি (৭৭ বলে ৫ চার আর ২ ছক্কায় ৮৬)। এরপর আর কুলিয়ে উঠতে পারেনি ইংলিশরা। ইনিংসের ১৯ বল বাকি থাকতে ২৭১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

দক্ষিণ আফ্রিকার পক্ষে সবচেয়ে সফল ছিলেন এনরিচ নর্টজে। ৫৩ রানে ৪ উইকেট শিকার করেন এই পেসার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102