ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিদায় নিলেন জবি উপাচার্য ড. মিজান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ২৮ বার পঠিত

দ্বিতীয় মেয়াদের সময়সীমা পূর্ণ হওয়ার পর বিদায় নিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

বুধবার (১৭ মার্চ) জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও জবির অত্যাধুনিক মেডিকেল সেন্টার উদ্বোধনের পর অনানুষ্ঠানিকভাবেই বিদায় নেন তিনি।

এ বিষয়ে উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, ‘আমি বিদায় নিয়েই একসাথে চলে এসেছি। আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করার। নতুন ক্যাম্পাসের বাউন্ডারি তৈরি, মাটি পরীক্ষাসহ কাজ শুরু করার জন্য যা করার দরকার আমি করেছি। সবকিছুই সেট করা আছে, এখন সৎ ও দক্ষ কেউ এসে চাইলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন দ্রুত অব্যাহত রাখতে পারবে।’

গত ১০ বছরে তার প্রাপ্তির ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমার দ্বারা কার উপকার হয়েছে আর কার অপকার হয়েছে সেটা তারাই বলবে। এ বিষয়ে আমার কিছু বলার নেই।’

নতুন মেয়াদে উপাচার্যের দায়িত্ব দেওয়া হলে দায়িত্ব নেবেন কি-না এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি ইতোমধ্যে সরকারকে বলে দিয়েছি আমাকে দায়িত্ব দেওয়া হলেও আমি দায়িত্ব নেব না। তৃতীয় মেয়াদে একই বিশ্ববিদ্যালয় উপাচার্য হওয়ার নজির কোথাও নেই। নতুন করে দায়িত্ব নিয়ে সমালোচিত হতে চাই না।’

জানা যায়, গতকাল বুধবার নিজ দপ্তর থেকে অধ্যাপক ড. মীজানুর রহমান বিদায় নেয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের নানা মহল থেকে দু মেয়াদে উপাচার্য থাকাকালীন তার কথা-কাজের প্রশংসা, আলোচনা ও সমালোচনা উঠে আসে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102