ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিদেশিদের জন্য ওমরার নিষেধাজ্ঞা তুলে নিলো সৌদি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৩৬ বার পঠিত

বিদেশিদের জন্য ওমরার নিষেধাজ্ঞা তুলে নিলো সৌদি আরব। আগামী ১০ আগস্ট (পহেলা মহররম) থেকে ওমরাহ পালন করতে পারবেন বিদেশিরা।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, ব্রাজিল, ভারত ও পাকিস্তানসহ মোট নয়টি দেশ ১৪ দিনের কোয়ারেন্টাইনসহ এবং বাকি দেশগুলোর নাগরিক সরাসরি ঢুকতে পারবেন দেশটিতে।

তবে সবাইকে অবশ্যই ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা বা জনসন এন্ড জনসনের টিকাদান সম্পন্ন হতে হবে।

এদিকে বিদেশি মুসল্লিদের ওমরা পালনকে কেন্দ্র করে দেশটির ৫০০টি কোম্পানি এবং প্রতিনিধিদের সকল ধরনের প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী করোনা টিকা প্রদানের পরিস্থিতি দেখে মহররম থেকে ওমরা পালনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ওমরা পালনের সকল আনুষ্ঠানিকতা অর্থাৎ হোটেল বুকিং দেওয়া এবং নিবন্ধনসহ যাবতীয় কার্যক্রম অনলাইনে করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে নির্দেশনা দিয়েছে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়।

সৌদি নাগরিকদের জন্য ২৫ জুলাই শুরু হয়েছে ওমরাহ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102