ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিদেশি কূটনীতিকদের নিয়ে ব্রিফিং বৃহস্পতিবার

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ৮১ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি বিদেশি কূটনীতিকদের কাছে তুলে ধরবে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ঢাকার বিদেশি কূটনীতিকদের নিয়ে এক ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

সূত্র জানায়, ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত, হাইকমিশনার, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে ব্রিফিং করবে নির্বাচন কমিশন।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল তাদের ব্রিফ করবেন। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এর আগে বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চেয়ে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন। সে অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকার বিদেশি কূটনীতিকদের জন্য এ ব্রিফিংয়ের আয়োজনে সহায়তা করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102