ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘বিদেশি চ্যানেল ইস্যুতে কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না সরকার’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২৯ বার পঠিত

বিদেশি চ্যানেল ইস্যুতে সরকার কোনও চাপের কাছে নতি স্বীকার করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘সব দেশেই সম্প্রচার নীতিমালা রয়েছে। আমাদের দেশেও আছে। কিন্তু তারা (সংশ্লিষ্টরা) এদেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। তাদের দুই বছর সময় দেয়া হয়েছিল। তবু কোনও পদক্ষেপ নেয়নি।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘দেশের আইন মেনে স্বার্থ সংরক্ষণ করে ক্যাবল অপারেটরদের সঙ্গে আলোচনা হতে পারে। তারা আমাদের সহযোগী, আলোচনা হতেই পারে। তবে কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না সরকার।’

তিনি বলেন,১৭টি চ্যানেলের ক্লিন ফিড আসে।সেগুলো অনেকে চালাচ্ছে না। তারা শর্তভঙ্গের অভিযোগে অভিযুক্ত হবে। সারাদেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। যেকোনো অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

৪ অক্টোবরের পর আন্দোলনের হুমকি দিয়েছে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। এ বিষয়ে মন্ত্রী বলেন, এ ধরনের আন্দোলনের কথা বলা অযৌক্তিক। যেসব চ্যানেল দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, সংস্কৃতিকে চোখ রাঙাচ্ছে; সেগুলোর পক্ষে ওকালতি করা দেশের স্বার্থ ও আইনবিরোধী।

তাদের উদ্দেশে ড. হাছান মাহমুদ বলেন, দেশের স্বার্থবিরোধী কার্যক্রমে লিপ্ত হবেন না। সরকার কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। সরকার দেশের স্বার্থ এবং আইন বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।

এ সময় সরকার কোনো বিদেশি চ্যানেল বন্ধ করেনি বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, ‘আমরা কোনো বিদেশি চ্যানেল বন্ধ করিনি। বাংলাদেশের আকাশ উন্মুক্ত। এখানে যেকোনো চ্যানেল সম্প্রচার করতে পারে। তবে দেশের আইন মেনে করতে হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102