ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিদেশী প্রভুদের খুশি করতেই জনগণকে নির্বিচারে হত্যা করেছে আ’লীগ: সিলেটে যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল সমাবেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৩৯ বার পঠিত

ঢাকার বায়তুল মোকাররাম মসজিদ ও চট্টগ্রাম হাটহাজারি মাদ্রাসা সহ সারাদেশে মুসল্লিদের হত্যা ও গণ গ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দ।

আজ শনিবার দুপুরে সিলেট নগরীতে যৌথ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সিলেট জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে তাঁতীপাড়া পয়েন্টে গিয়ে অনুষ্ঠিত হয় এক সমাবেশ।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ স্বাধীনতা দিবসে দেশের নিরীহ জনগণকে নির্বিচারে হত্যা করলো, তাদের বিদেশী প্রভুদের খুশি করতেই ।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের সভাপতিত্বে ও মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিবের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত তারেক, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফ ইকবাল নেহাল ও আব্দুল ওয়াহিদ সুহেল, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদ্বীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাববী আহসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম প্রমুখ।

সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তির দিনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররাম ও চট্টগ্রাম হাটহাজারি মাদ্রাসা সহ দেশের বিভিন্ন স্থানে মুসল্লিদের উপর পুলিশের হামলা ও হত্যা বাংলাদেশের স্বাধীনতা দিবসকে কলঙ্কিত করেছে। সভায় বক্তারা- আহবান জানান, স্বাধীনতা দিবসকে কলঙ্কিত করার জন্য ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের পদত্যাগ ও দায়ী পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগারদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখির দাঁড় করানোর ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102