ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিদেশেও স্যাংশন আছে, কোথায় পালাবেন: গয়েশ্বর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭ বার পঠিত
স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিদেশেও স্যাংশন দেওয়া আছে, কোথায় পালাবেন আপনি।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে একটি রেস্তরাঁয় এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ হাসিনা অনেক খেলেছেন। এবার ধরা খেয়েছেন। এক ফুলের দুই মালি। একদিকে পশ্চিমা, আরেকদিকে ভারত। ভারত প্রীতির কারণে হারাতে হবে পশ্চিমাদের, আর আমেরিকাকে খুশি রাখলে হারাতে হবে ভারতকে। খুব বেশিই বিপদে পড়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য বারবার দাবি করলেও সরকার তা শুনছে না বলে অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য।

তিনি বলেন, চিকিৎসক বারবার বলছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না। উনাকে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাতে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করলেও আওয়ামী লীগ করে না। মূলত নিম্নমধ্যবিত্তরা আওয়ামী লীগ করে। যার কারণে তাদের ক্ষুধা বেশি। এবার তারা এত বেশি খেয়েছে যে তাদের পেটের অবস্থা কাহিল।

তিনি আরও বলেন, শুনলাম কিছু ব্যবসায়ী আমোদ-ফুর্তি ও কেনাকাটার জন্য আমেরিকা সফরকারীদের টাকা দিয়েছেন। কেনার জন্য না কি তারা কিছু পাননি।

যুক্তরাষ্ট্র কাউকে ক্ষমতায় বসাবে না উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আজকে দেশের দুর্নীতি, গণতন্ত্রহীনতা, ভোট চুরির কারণে আমেরিকা জনগণের পক্ষে দাঁড়ালেও তারা আমাদের ক্ষমতায় বসাবে না। তারা চায়, তাদের মতো যেন সবাই অধিকার ফিরে পায়। ক্ষমতায় আসার জন্য আমাদেরই কাজ করতে হবে। তাই জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জিয়া মঞ্চের আব্দুল হামিদ, আনিসুর রহমান, আব্দুল আলীম, প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102