ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিদেশে আছে, মারা গেছে এমন লোকের ভোটও দেওয়া হয়েছে, অভিযোগ মমতাজের

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪
  • ৭৯ বার পঠিত

মানিকগঞ্জ-২ আসনের পরাজিত নৌকার প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর লোকজন ব্যাপক অনিয়ম করে তাকে হারিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পূর্বভাকুম এলাকায় নিজের বাড়ির উঠানে কর্মিসভায় এসব কথা বলেন মমতাজ।

তিনি বলেন, সিংগাইর উপজেলার বলধরা, বায়রা ইউনিয়ন ও সিংগাইর পৌরসভার ভোটকেন্দ্রগুলোতে অস্বাভাবিক ভোট পড়েছে। বিদেশে আছে, মারা গেছে তাদের ভোটও দেওয়া হয়েছে। আমি অন্য জায়গায় পাস করলেও, এসব এলাকায় অস্বাভাবিক ভোট হওয়ায় পরাজিত হয়েছি।

মমতাজ বলেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু কালো টাকা ছড়িয়ে বিএনপি-জামায়াতের ভোট কিনে এমপি হয়েছেন। নির্বাচনের রাত থেকে তার লোকজন আমাদের অসংখ্য নেতাকর্মীর বাড়িতে হামলা করেছে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হলে আমরাও বসে থাকব না। তবে, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না।

মমতাজ বলেন, আমি ঘরে বসে থাকার মেয়ে না, আমি সারাদেশ চষে বেড়ানো মেয়ে, কর্মীদের ওপর হামলা করে আমাকে দাবায়ে রাখতে পারবে না।

এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা কোন সংঘাত, অন্যায়-অত্যাচার মেনে নেব না। প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে, দল ক্ষমতায় আসছে। কিন্তু কেউ নির্যাতন করলে আমরা এটা বরদাস্ত করব না।

কর্মিসভায় জেলা আওয়ামী লীগ নেতা ও কেটলি প্রতীকের স্বতন্ত্র পরাজিত প্রার্থী মুশফিকুর রহমান খান হান্নান, অপর পরাজিত স্বতন্ত্র প্রার্থী দেওয়ান সফিউল আরেফিন টুটুলের (মোড়া প্রতীক) পক্ষে তার প্রধান নির্বাচন সমন্বয়ক লুৎফর রহমান, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী ইস্কান্দার আহমেদ, সহ-সভাপতি জাহিদ খান উজ্জ্বলসহ সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, নৌকা প্রতীকের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ছয় হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে জয়লাভ করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102