ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিদেশে বসে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যুক্তদের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২
  • ২৭ বার পঠিত

বিদেশে বসে যেসব বাংলাদেশি নাগরিক ‘রাষ্ট্রবিরোধী কার্যকলাপে’ অংশ নিচ্ছেন তাদের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রাষ্ট্রবিরোধী যে সমস্ত কাজ ‍যারা বিদেশে বসে করছে তাদের যাতে পাসপোর্ট বাতিল করা হয় সেজন্য আমরা পরামর্শ দিয়েছি। তাদের তালিকা প্রস্তুত করে তথ্য-উপাত্ত সংগ্রহ করে সেগুলো কারা করছে, কী কী করছে সেগুলো পরীক্ষা-নীরিক্ষা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

মন্ত্রী আরও বলেন, বিদেশে থেকে দেখা যাচ্ছে অনেক লোক এমন মিথ্যাচার করছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে সেটা বলতে পারে। কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে হলে সেটা রাষ্ট্রদ্রোহীতা। দুইটা ভিন্ন জিনিস।

এছাড়া মন্ত্রী দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের প্রসঙ্গে বলেন, কিছু বিদেশি নাগরিক আছে যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। তারা বিভিন্ন ক্রাইমের সঙ্গে জড়িত।

তাই তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে যে যেখানে আছে গ্রেপ্তার করে এক জায়গায় রেখে স্ব স্ব দেশে ফেরত পাঠাতে অর্থ বরাদ্দের জন্য আমরা অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করেছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102