ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিদেশ থেকে খালেদার চিকিৎসা তদারকিতে পুত্রবধু ডা. জোবায়দা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৩৮ বার পঠিত

বিদেশ থেকে খালেদার চিকিৎসা তদারকি করছেন পুত্রবধু ডা. জোবায়দা রহমান। সাক্ষাৎ শেষে, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান এফ এম সিদ্দিকী এ তথ্য জানান।

দুর্নীতির ২ মামলায় ১৭ বছরের কারাদণ্ড স্থগিতের পর গুলশান-২ এর বাসায় ফিরে একদিনের জন্যও বাইরে বের হননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। করোনাভাইরাসের ঝুঁকির বিবেচনায় নিকটজন ছাড়া দলীয় শীর্ষ নেতাদের সংস্পর্শও এড়িয়ে চলেছেন তিনি। বিশেষজ্ঞ চিকিৎসকরা যখন বাসায় গেছেন, প্রতিরোধমূলক সব ব্যবস্থাই নিয়েছেন।

তারপরেও বিএনপি নেত্রী ছাড়াও সেই বাসার ২০ থেকে ২২ সদস্যের মধ্যে ৯ জনেরই করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। তাদের মধ্যে রয়েছে গাড়িচালক জালাল, বাবুর্চি রতন, গৃহপরিচিকা ফাতেমা, রুপা ও স্টাফ খায়ের।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন বলছেন, বিদেশ থেকে খালেদা জিয়ার সার্বিক চিকিৎসার তদারকি করছেন পুত্রবধু ডা. জোবায়দা রহমান। যেসব রোগ করোনা রোগীদের ঝুঁকি বাড়িয়ে দেয়, তার বেশ কয়েকটি রয়েছে বিএনপি চেয়ারপারসনের। এসব রোগকে বলে কোমরবিডিটি। বয়স, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ছাড়াও আর্থ্রাইটিস এবং আরও নানা জটিলতার কথা গত ২ বছর ধরে বলে আসছিলেন বিএনপি নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা তো খুব ভালো না। তিনি অসুস্থ। করোনা সুস্থ মানুষকেই কাবু করে দেয়, সেখানে তিনি তো অসুস্থ, তার পক্ষে তো আর লড়াই করা সম্ভব না। এখন ওনার জন্য দোয়া করা ছাড়া বিকল্প নেই।

উল্লেখ্য, ২ বছর ১ মাস ১৯ দিন বন্দিদশায় থাকার পর ২০২০ সালের ২৫ মার্চ বিকেলে ৬ মাসের অন্তর্বর্তীকালীন মুক্তি পেয়ে গুলশানের বাসা ফিরোজায় যান খালেদা জিয়া। করোনা পরিস্থিতিতে পরিবারের আবেদনে সাড়া দিয়ে সাবেক প্রধানমন্ত্রীকে প্রথমে ৬ মাসের জন্য মুক্তিতে সায় দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে পরে মুক্তির মেয়াদ আবার বাড়ানো হয়। ওই বছরের ২৪ সেপ্টেম্বর মুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই শর্ত অপরিবর্তিত রেখে সরকার খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ায়। চলতি বছরে ২৪ মার্চ বর্ধিত মেয়াদ শেষ হওয়ার আগেই তার আরও ৬ মাস স্থগিত করা হয়েছে খালেদা জিয়ার দণ্ড।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102