ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিদ্যালয়ে অগ্নিদগ্ধ হওয়া শিক্ষার্থীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩
  • ২৬ বার পঠিত

বরগুনার পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের পূর্ব লাকুরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিদগ্ধ শিক্ষার্থী ১৪ ঘণ্টা পর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি.এম.শাহ আলম। ৮ বছর বয়সী ওই শিক্ষার্থীর নাম ফারজানা।

১৬ জানুয়ারি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের নির্দেশে শিক্ষার্থীরা বিদ্যালয় চত্বর থেকে বর্জ্য – কাগজ কুড়িয়ে এনে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এক পর্যায়ে ফারজানার শীতের কাপড়ে আগুন লেগে শরীরে ছড়িয়ে পড়ে। শরীরের ৯০ ভাগই আগুনে দগ্ধ হয়।

তাৎক্ষণিকভাবে পাথরঘাটা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক ইউনিটে পাঠানো হয়।
মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ১২ টার দিকে তার মৃত্যু হয়। ফারজানার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর স্বজন আর সহপাঠীদের মধ্য চলছে শোকের মাতম।

ফারজানার বাবা ফারুক একজন অটোচালক। মা কলি আক্তার চট্টগ্রামে গার্মেন্টস কারখানায় শ্রমিক। ফারজানা ৩ ভাই বোনের মধ্য দ্বিতীয়। নানা বাড়িতে থেকে সে পড়াশোনা করতো।

ফারজানার নানা কামাল হোসেন সোনা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এটি একটি অপমৃত্যু। বাচ্চারা খেলা করতে গিয়ে এই ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা বলেন, শিক্ষার্থীদের সুরক্ষা দেয়া শিক্ষকদের দায়িত্ব। তাদের দায়িত্বে অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ. রাজ্জাক বলেন, এ ঘটনায় উপজেলা শিক্ষা কর্মকর্তাকে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। এই প্রতিবেদন পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102