বিদ্যুৎসহ নানা সংকট সরকারকে পতনের দিকে নিয়ে যাবে। যার মূল কারণ চুরি ও দুর্নীতি। আর এর মূল্য দিতে হচ্ছে জনগণকে।
মঙ্গলবার (১৯ জুলাই) গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে সংবাদ সম্মেলনে, এমন মন্তব্য করেছেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার বিশেষ কোম্পানিকে সুবিধা দিতে এমন পাওয়ার প্ল্যান্ট করেছে বলে মন্তব্য তার।
এসময় ওয়াসার পানির দাম কমানোরও দাবি জানানো হয়। বিএনপি মহাসচিব বলেন, সরকার চোখে সর্ষে ফুল দেখছে ও দেখবে, জনগণ এখন ফুঁসে উঠেছে। কোন জবাবদিহিতা না থাকায় সরকারের পদত্যাগেরও দাবি করেন ফখরুল।
তিনি আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনের তলোয়ার নিয়ে বক্তব্য অহায়ত্বের প্রমাণ। এ কমিশনের অধীনে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়।