ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিদ্যুৎস্পর্শে বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ছেলেও

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩৬ বার পঠিত

বরিশালের হিজলা উপজেলায় বিদ্যুৎস্পর্শ হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে হিজলা উপজেলার উত্তর শ্রীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— উপজেলার শ্রীপুর গ্রামে মো. কাশেম হাওলাদার (৫৫) ও তার ছেলে মুকতার হাওলাদার (৩০)।

এ সময় আহত হয়েছেন কাশেম হাওলাদারের অপর ছেলে মনির হোসেনও।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাগল ঘাস খাওয়ানোর জন্য কাশেম হাওলাদার বাড়ির পাশের মাঠে যান। ছাগলটি মাঠ থেকে টিভিসি নামক পাশের এক ইটভাটার কাছাকাছি চলে যায়।

ছাগল সেখান থেকে সরাতে গিয়ে হাতের সঙ্গে বিদ্যুতের তারে স্পর্শ লাগে। বাবাকে বাঁচাতে গিয়ে ছেলে মুকতার হাওলাদারেরও বিদ্যুৎস্পর্শ হয়। তাদের উদ্ধার করতে গিয়ে আরেক ছেলে মনির হোসেনও গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক বাবা কাশেম ও ছেলে মুকতারকে মৃত ঘোষণা করেন। আহত মনিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ওই বৈদ্যুতিক তার দিয়ে অবৈধভাবে সংযোগ (সাইড লাইন) এনে ব্যবহার করত ইটভাটার লোকজন। ঘটনার পর তারগুলো সরিয়ে ফেলা হয়েছে।

এ বিষয়ে হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে, তিনিও নিজে যাচ্ছেন। তবে কীভাবে বিদ্যুৎস্পর্শ হলেন বাবা ও ছেলে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102