ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ির নাওডাঙ্গা ইউনিয়নের বালাটারি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৭ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের মমিনুল হকের ছেলে আল আমিন ( ১১) ও আজিদুল হকের ছেলে আজিমুল হক (৭)। নিহতরা সম্পর্কে আপন চাচাতো ভাই। নিহত আল-আমিন ও আজিমুল হক বালাটারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের যথাক্রমে পঞ্চম ও প্রথম শ্রেনীর ছাত্র ছিলেন। ফুলবাড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) রাজীব কুমার রায় এ তথ্য নিশ্চিত করেন।

বালাটারি গ্রামের জিয়াউল হক জিয়া জানান, একই গ্রামের আবু বক্কর মিয়া তার বাড়ি থেকে বিদ্যুতের তার নিয়ে সেচ পাম্পে সংযোগ দিয়ে নিজ জমিতে ইরি-বোরো চাষাবাদ করার জন্য সেচ দিয়ে আসছিলেন। সেই বৈদ্যুতিক পাম্পের সংযোগ তার মাটির কাছাকাছি ঝুলে ছিল। বুধবার সকালে আল আমিন ও আজিমুল ওই তারের পাশ দিয়ে খেলতে যাওয়ার সময় তারে জড়িয়ে বিদ্যুতায়িত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মুসাব্বের হোসেন মুসা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই আপন চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। থানায় বিষয়টি জানানো হয়েছে।

কুড়িগ্রাম-লালমনিহাট পল্লী বিদ্যুৎ সমিতির ফুলবাড়ী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তফা কামাল জানান, অবৈধভাবে সংযোগ নিয়ে সেচ দেয়া হলে তদন্ত করে মালিকের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102