ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতির কারণে জনগণ ভোগান্তিতে’ : গণতন্ত্র মঞ্চ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৪৯ বার পঠিত

বিদ্যুৎ ও জ্বালানির ভয়াবহ সংকট চলছে দাবি করে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা অভিযোগ করেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের ব্যর্থতা, অদূরদর্শিতা ও দুর্নীতির কারণে আজ জনগণকে চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় তারা এসব কথা বলেন।

যা রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য আকবর খান।

মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, জেএসডির সহসভাপতি সিরাজ মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক কামালউদ্দীন পাটোয়ারী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনসহ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়েছে। এনিয়ে আগামী বুধবার সংবাদ সম্মেলনে এ সম্পর্কে মঞ্চের বক্তব্য তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও ওই সংবাদ সম্মেলন থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে।

আকবর খান জানান, ‌সভায় গৃহীত এক প্রস্তাবে বলা হয়েছে দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানির ভয়াবহ সংকট সরকারের ভুল নীতির কৌশলের কারণে। যার মাশুল দিতে হচ্ছে এখন সাধারণ মানুষকে। চট্টগ্রাম অঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের সংকট মারাত্মক রূপ নিয়েছে।

প্রস্তাবে বলা হয়, বাজারের অসহনীয় পরিস্থিতির সঙ্গে বিদ্যুৎ ও গ্যাসের সংকট মানুষকে সীমাহীন বিপদে নিক্ষেপ করেছে।সরকারের উন্নয়নের কথা এখন ফাঁকা বুলিতে পরিণত হয়েছে। জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102