ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিদ্যুৎ নেই হাসপাতালে, মোমবাতির আলোতে টিকাদান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে সকাল থেকে বিদ্যুৎ নেই, তাই কখনও মুঠোফোনের আলো জ্বালিয়ে কখনো মোমবাতির আলোয় সারতে হচ্ছে কাজ। আজ শনিবার এমন চিত্র দেখা যায় হাসপাতালটিতে।

সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালের কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী বলেন, হাসপাতালে সকাল থেকে বিদ্যুৎ নেই। জেনারেটর দিয়ে কাজ চালাতে হচ্ছে। কিন্তু বেশিক্ষণ জেনারেটরও চালানো যাচ্ছে না। বিষয়টি নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন, বিকালের আগে বিদ্যুৎ আসবে না।

এদিকে, সিটি কর্পোরেশন হাসপাতালে টিকা নিতে আসা রোগীদের দুর্ভোগ পোহাতে হয়। অন্ধকারে টিকা নিতে না পারায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় আগ্রহীদের।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পাথরঘাটা জোনের নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম বলেন, সব প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে বৈদ্যুতিক লাইনের কাজ করা হয়েছে। তারা আমাদের জানিয়েছেন, জেনারেটরের ব্যবস্থা রয়েছে।

গ্রীষ্মকাল চলে আসলে এই কাজ শেষ করতে পারবো না। তাই জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করেই দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছি।

গত ৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হয় টিকাদান কার্যক্রম। শুক্রবার টিকাদান বন্ধ থাকলেও এর আগের ৫ দিনে করোনার টিকা নেন ৩৬ হাজার ৫৭১ জন।

#বিডি প্রতিদিন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102