ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিদ্যুৎ বিল নিয়ে হয়রানি, মোদিকে চিঠি লিখে কৃষকের আত্মহত্যা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১
  • ৮১ বার পঠিত

ভারতের মধ্য প্রদেশের ছতরপুর জেলায় মুনেন্দ্র রাজপুত (৩৫) নামে একজন কৃষক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে আত্মহত্যা করেছেন। ওই কৃষকের কাছে বিদ্যুৎ বিভাগের ৮৮ হাজার টাকার বিল পাওনা ছিল। বিদ্যুৎ বিভাগ একনাগাড়ে তাকে বিল পরিশোধ করতে বলছিল। কিন্তু বিল পরিশোধ না হওয়ায় বিদ্যুৎ বিভাগ ক্রোক ওয়ারেন্ট জারি করেছিল। যার ফলে ওই কৃষক হতবাক হয়ে পড়েন।

আজ শুক্রবার গণমাধ্যমে প্রকাশ, ভালো ফসল না হওয়ার কারণে ওই কৃষক বিদ্যুৎ দফতরের বিল পরিশোধ করতে পারছিলেন না। অন্যদিকে, বকেয়া বিল পরিশোধের জন্য বিদ্যুৎ বিভাগ কর্তৃক বারবার তাগিদ দেওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। গত বুধবার ওই কৃষক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লিখে আত্মহত্যা করেছেন।

হতভাগ্য কৃষক তার আত্মহত্যা চিঠিতে লিখেছেন, ‘আমার পরিবারের কাছে প্রার্থনা যে আমার মৃত্যুর পরে আমার দেহ যেন সরকারের হাতে হস্তান্তর করা হয়। যাতে আমার দেহের প্রতিটি অঙ্গ বিক্রয় করা যায় এবং যার মাধ্যমে সরকার তার ঋণ শোধ করতে পারে।’
সুইসাইড নোটে ওই কৃষক তার যন্ত্রণার কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘বকেয়া বিদ্যুৎ বিলের জন্য বিভাগের কর্মীরা প্রতিনিয়ত হয়রানি করে চলেছেন। এমনকি আমার মোটর বাইকটি নিয়ে গেছে। আমার মৃত্যুর পরে, আমার দেহটি সরকারের কাছে হস্তান্তর করে দেওয়া হোক এবং আমার দেহের প্রতিটি অঙ্গ বিক্রি করা হবে এবং এভাবে বিদ্যুৎ বিভাগের বকেয়া ঋণ পরিশোধ হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102