ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিধবাকে ধর্ষণের পর নগ্ন ভিডিও ধারণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিধবা নারীকে (৪৮) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (৪ এপ্রিল) রাতে ভুক্তভোগী ওই নারী কাঁঠালিয়া থানায় দুই জনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ সোমবার (৫ এপ্রিল) সকালে ধর্ষণের শিকার ওই নারীকে ঝালকাঠি সদর হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য পাঠিয়েছেন।

গ্রেপ্তারকৃত রফিক (৩৫) শৌলজালিয়া গ্রামের আবদুস ছত্তার হাওলাদারের ছেলে।

মামলার সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ ঘরের ভেতরে একা পেয়ে মাইদুল খলিফা ও রফিক নামে দুই যুবক পালাক্রমে ভুক্তভোগী ওই নারীকে ধর্ষণ করে। পরে তার নগ্ন ভিডিও ধারণ ও ছবি তোলে যুবকরা। এ ঘটনা কাউকে জানালে, ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় তারা। এসময় যুবকরা নারীর মোবাইল ফোনটিও ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় দুই দিন ভয়ে পালিয়ে থাকার পরে রোববার (৪ এপ্রিল) দুপুরে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিচার চেয়ে লিখিত অভিযোগ করেন ওই নারী। ইউএনও তার অভিযোগটি থানায় পাঠালে পুলিশ রাতে অভিযান চালিয়ে মো. রফিককে গ্রেপ্তার করে।

এই বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, পুলিশ ওই নারীর মামলা রেকর্ড করে রাতেই অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102